কুলাউড়ায় ভিডিও রেকর্ডিংয়ে রেখে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় ভিডিও রেকর্ডিংয়ে রেখে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামে স্বপন আহমেদ (২৮) নামক এক যুবক রোববার ০৯ নভেম্বরে রাতে নিজ গৃহে মোবাইল ফোন ভিডিও রেকর্ডিংয়ে রেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মৃত স্বপন আহমেদ ওই গ্রামের মখই মিয়ার পুত্র।

Manual5 Ad Code

পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের ২ স্ত্রী থাকলেও বর্তমানে কেউই তার সঙ্গে বসবাস করতেন না। ঘরে শুধু স্বপন ও তার মা থাকতেন। রোববার রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ফাঁস দেওয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করে রাখেন। স্থানীয় লোকজনের ধারণা স্ত্রীদের সাথে বনিবনা না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। ফলে আত্মহত্যার পথ বেছে নেন স্বপন।

ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যা প্রকৃত কারন অনুসন্ধানে তদন্ত চলছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!