বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলা শ্রেষ্ট – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলা শ্রেষ্ট

  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়নের মধ্যে গত ৪৫ দিনে সর্বোচ্চ সংখ্যক জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে বড়লেখার দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদ।

Manual4 Ad Code

এই শ্রেষ্টত্ব অর্জনে বুধবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন দক্ষিণভাগ (দ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান আহমদের হাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহিনা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ জানান, জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর তদারকি ও দিক নির্দেশনায় এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তপন দে চৌধুরী, উদ্যোক্তা ফয়ছল রানা ও গ্রাম পুলিশের অক্লান্ত পরিশ্রমে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের ক্ষেত্রে তার ইউনিয়ন পরিষদ জেলার মধ্যে শ্রেষ্টত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। এই সুনাম শুধু ইউনিয়ন পরিষদের নয়, ইউনিয়নবাসিরও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!