সুনামগঞ্জ-৫ : বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সুনামগঞ্জ-৫ : বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে সড়ক অবরোধ, ভোগান্তিতে সাধারণ মানুষ

  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
ছবি এইবেলা

Manual7 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

Manual7 Ad Code

Manual6 Ad Code

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে ছাতকে অবরোধ ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ।

রোববার বিকেলে সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় এ কর্মসূচি পালন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী এবং তাঁর শত শত সমর্থক।

Manual1 Ad Code

বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকায় দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। দীর্ঘ সময় ধরে সড়কজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, রোগী ও কর্মজীবী মানুষ। কেউ কেউ গাড়ির ভেতরে আটকে থেকে অসহায়ত্বের কথা জানান, আবার অনেককে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

এ আসনে বিএনপি এবার মনোনয়ন দিয়েছে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলনকে। প্রার্থী ঘোষণার পর থেকেই উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা দুই পক্ষের সমর্থনে বিভক্ত হয়ে পড়েন।

মিজানুর রহমান চৌধুরীর সমর্থকেরা মনে করছেন—দীর্ঘদিন মাঠে-ঘাটে শ্রম দেওয়া নেতার প্রতি অবিচার হয়েছে। অবরোধস্থলে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, “গত ১৬ বছর দলের প্রতিটি দুঃসময়ে আমি মাঠে থেকেছি। ২০০৯ সালে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। ২০১৮ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে এখান থেকেই মনোনয়ন দেন। দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম।”

তিনি আরও বলেন, “আমার বিশ্বাস ছিল এবারও আমাকে মূল্যায়ন করা হবে। লোকজনে সেটাই আশা করেছিল। কিন্তু যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, তাতে সবাই বিস্মিত ও হতভম্ব হয়েছে।

দল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে—এটাই আমাদের দাবি।”সমাবেশে ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদসহ বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন। তারা দলের উচ্চপর্যায়ের প্রতি স্থানীয় নেতাকর্মীদের মনোভাব বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

এদিকে অবরোধ শেষে পরিস্থিতি স্বাভাবিক হলেও স্থানীয় রাজনৈতিক পরিবেশে উত্তাপ রয়ে গেছে। প্রার্থী পরিবর্তন নিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের দিকে থাকিয়ে এখন পুরো ছাতক–দোয়ারাবাজারের রাজনৈতিক অঙ্গন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!