বিজিবির অভিযান- জুড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিজিবির অভিযান- জুড়ীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন জুড়ী উপজেলার ফুলতলা বিওপির একটি টহল দল বুধবার বিকেলে ফুলতলা বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এসময় একটি অটোরিকশাও (টমটম) জব্দ করেছে বিজিবি। এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

আটককৃতরা হচ্ছে- ফুলতলা ইউনিয়নের এলবিন টিলা পুঞ্জি এলাকার রেনু শব্দকরের ছেলে সন্তোষ শব্দকর (২৫) ও কোনাগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৮)।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে বিজিবি আটক করেছে। সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে তাদের থানায় সোপর্দের কার্যক্রম চলমান রয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!