বড়লেখায় তারেক রহমানের জন্মদিনে দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় তারেক রহমানের জন্মদিনে দোয়া

  • বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে বুধবার ১০০ খতমে কোরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও মৌলভীবাজার-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্যপ্রার্থী শরীফুল হক সাজু।

Manual5 Ad Code

আলোচনা সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত, ফ্যাসিস্ট হাসিনা সরকার কর্তৃক নির্যাতিত নেতাকর্মী ও দলের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আব্দুল বাছিত এবং মাওলানা লুৎফুর রহমান।

Manual2 Ad Code

কাঠালতলী দারুল ফুরকান মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক দুলালের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, আমেরিকা প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আব্দুল জব্বার, সাহাব উদ্দিন, আব্দুল কাদির পলাশ, রায়হান মুজিব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!