কমলগঞ্জে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ৪ জন আটক : ৫দিনের জেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ইয়াবা সেবনের সরঞ্জামসহ ৪ জন আটক : ৫দিনের জেল

  • বুধবার, ৪ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা সেবনের যাবতীয় সরঞ্জাম, চোলাই মদ পাওয়ার অভিযোগে চা বাগানের টিলাবাবুসহ ৪ জনকে আটক করে ৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

Manual6 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ০৩ নভেম্বর রাত ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানভীর হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের টিলাবাবু রনজিত সিংহের বাসায় অভিযান করেন। এ সময় টিলাবাবু রঞ্জিত সিংহ, কালেঙ্গা গ্রামের আহাদ মিয়া, রুমেল মিয়া, রাসেল আহমদকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের যাবতীয় সরঞ্জামাদি ও চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত আটক ৪ জনকে ৫ দিনের জেল প্রদান করলে আটককৃতদের মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়।

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রুহুল আমীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে ৫দিনের জেল প্রদানের সত্যতা নিশ্চিত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!