বড়লেখায় ২৭ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ২৭ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ, গ্রেফতার ১

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual4 Ad Code

বড়লেখার সীমান্তবর্তী এলাকায় ক্রয়-বিক্রয়কালে ২৭ লক্ষাধিক টাকার ৯১৪৪ পিস ইয়াবার চালান জব্দ ও প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) এর একটি আভিযানিক দল। র‌্যাবের পুলিশ পরিদর্শক হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতেৃত্বে থানা পুলিশের সহায়তায় সোমবার ভোররাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামের রুনু মিয়ার বাড়িতে এই অভিযান চালানো হয়।

গ্রেফতার মাদক কারবারি বোবারথল পেকুছড়া গ্রামের মতিউর রহমান মতিনের ছেলে। এব্যাপারে র‌্যাবের ইন্সপেক্টর হাওলাদার মো. রফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়লেখা থানায় মামলা করেছেন। দুপুরে গ্রেফতার আসামি দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual3 Ad Code

র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়লেখার সীমান্তবর্তী বোবারথল এলাকায় ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের-৯ (শ্রীমঙ্গল) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক হাওলাদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযানে নামে। মঙ্গলবার মধ্যরাত থেকে সোয়ারারতল গ্রামের রুনু মিয়ার বাড়ি ঘিরে রাখে র‌্যাবের আভিযানিক দলটি। ভোর রাতে দেলোয়ার হোসেন পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে ঘর তল্লাশি চালিয়ে ৪৫ প্যাকেটে ৯১৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে যায়।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, সোমবার সকালে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) এর ইন্সপেক্টর গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!