ছাতকে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

ছাতকে নাশকতার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

Manual4 Ad Code

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি ::

Manual5 Ad Code

সুনামগঞ্জের ছাতক উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক শিপলু আহমদকে নাশকতার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

০ গত সোমবার দুপু‌রে পুলিশ তাকে থানা থেকে আদালতে পাঠায়। তার বিরুদ্ধে একাধিক মামলায় পলাতক থাকার তথ্য রয়েছে।

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃত শিপলু আহমদ উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের মৃত খয়রুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই এবং যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিল্লাল আহমদের ছোট ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে একটি গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে শিপলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। শিপলু নানা নাশকতার ঘটনায় অভিযুক্ত এবং তার বিরুদ্ধে একাধিক মামলায় পলাতক থাকার বিষয়টি পুলিশের কাছে নিশ্চিত হয়।

স্থানীয়রা জানান, শিপলু আহমদের পদ ও পরিচিতি থাকলেও তার বিরুদ্ধে নাশকতা ও মামলা রয়েছে। তাই তার গ্রেপ্তারের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। প্রশাসন আশা করছে, এই ধরনের পদক্ষেপ সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।

Manual6 Ad Code

ছাতক থানাের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গত সোমবার দুপু‌রে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ###

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!