কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন- – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন-

  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে কুলাউড়া নবীনচন্দ্র স্কুল মাঠে প্রদর্শনী ও পানি সম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল। লংলা আধুনিক মহাবিদ্যালয় প্রভাষক মাজহারুল ইসলাম পরিচালনায় স্বাগত বক্তব্য দেন ভেটেনারি সার্জন আব্দুর রহিম প্রদান।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে জাকির হোসেন, সাংবাদিক নাজমুল বারি সুহেল, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আল আদনান চৌধুরী ও উপজেলা প্রাণিসম্পদ খামারী সভাপতি এ এন এম আলম প্রমুখ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব কুলাউড়া সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন,  খালেদ পারভেজ বক্স ও সাংবাদিক মহিউদ্দিন রিপন, এন সি পির মৌলভীবাজার জেলা শাখার অন্যতম নেতা জুলাই যোদ্ধা লিংকন তালুকদার ও ও জুলাই যোদ্ধা নাহিদ ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে খামারি, সাংবাদিক, পশুসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বিশাল রালী অনুষ্ঠিত হয়। রালীতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দীন প্রদর্শনীতে স্বাগত ৩০ টি স্টল ঘুরে ঘুরে দেখেন। দেশীয় গরু ছাগল হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি মেলায় অংশগ্রহণ করে।

Manual8 Ad Code

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন দেশীয় প্রজাতির মেলায় আগত গরু ছাগলসহ বিভিন্ন স্টল দেখে আনন্দ হন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!