বিএনপি নেতা আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে কুলাউড়ায় অনশন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

 বিএনপি নেতা আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে কুলাউড়ায় অনশন

  • বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::
 মৌলভীবাজার ০২(কুলাউড়া) আসনে বিএনপি নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে ২৭ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় ডাকবাংলো মাঠে অনশন কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা।
 অনশন কর্মসূচিতে অংশ নেন উপজেলা বিএনপির সাবক সভাপতি ও সাবেক কামাল উদ্দিন আহমদ জুনেদ, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, অলিউর রহমান চৌধুরী শিবলু, শ্রমিক দল নেতা ইঞ্জিনিয়ার সিরাজ উদ্দিন বুলু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন চৌধুরী,  সাবেক পৌর কাউন্সিলার সুফিয়া রহমানসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক  মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছর  আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আবেদ রাজা।  আন্দোলন করতে গিয়ে কারাবরণ করেছেন। আজ যাকে মনোনয়ন দেয়া হয়েছে,  সে সময়ে  তিনি  লন্ডনে ভোগ বিলাসে মত্ত ছিলেন।  আমরা দলীয় মনোনয়ন প্রত্যাহার করে  আবেদ রাজাকে পুন:র্বিবেচনা করার দাবি জানান। দলের একটি স্লোগান আছে, জেল-জুলুম যার মনোনয়নও তার।  কুলাউড়ায় কেন ব্যতিক্রম?#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!