শ্রীমঙ্গলে শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি

  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

Manual7 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:: 

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষাসেবার মানোন্নয়নের লক্ষ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সকালে পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রেরণা ভিত্তিক সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।

Manual4 Ad Code

সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সনাক শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।

গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন, মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলাছ আহমেদ, পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা চক্রবর্তী, সনাকের সাবেক সভাপতি প্রবীর সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সাবেক সভাপতি দ্বিপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, বর্তমান সহ-সভাপতি কাজী আসমা আক্তার, এস এ হামিদ, স্থানীয় মুরব্বি কেরামত আলী ও ইউপি সদস্য মো. মহসিন মিয়া।

গণশুনানিতে দুই প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা, অবকাঠামো, শিক্ষার্থী উপস্থিতি, অভিভাবকদের অভিযোগ ও প্রয়োজনীয় সুপারিশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!