অসংখ্য শিক্ষার্থীদের অশ্রুজলে চিরবিদায় নিলেন কুলাউড়ার লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

অসংখ্য শিক্ষার্থীদের অশ্রুজলে চিরবিদায় নিলেন কুলাউড়ার লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার

  • সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার (৫৩) ইন্তেকাল করেছেন। শনিবার রাত ৮ ঘটিকায় স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার শাহনাজ বাহারের কর্মস্থল লংলা কলেজ ক্যাম্পাসে সকাল ১১ টায় প্রথম জানাজা ও দুপুর ২টায় ভাটেরাস্থ বাড়িতে ২য় জানাজার নামাজ শেষে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। প্রবীণ শিক্ষকের আকস্মিক মৃত্যুতে লংলা কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।

Manual8 Ad Code

জানা যায়, লংলা কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষকতায় যুক্ত শাহানাজ বাহার ছিলেন অত্যন্ত আদর্শিক ও নীতিবান শিক্ষক। তিনি কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেনের সহধর্মণী। মৃত্যুকালে স্বামী ২ পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।

এদিকে রোববার ৩০ নভেম্বর লংলা আধুনিক ডিগ্রি কলেজ ক্যাম্পাসে প্রিয় শিক্ষকের জানাজার নামাজ ও শেষ বিদায় জানাতে শিক্ষক শিক্ষার্থীরা কান্নায় ভেঙ্গে পড়েন। ১১ ঘটিকায় জানাজার নামাজ শেষে শাহনাজ বাহারের কফিনে পুষ্প অর্পণ করে শ্রদ্ধা জানান কলেজ গভনিং বডির সভাপতি সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, অধ্যক্ষ আতাউর রহমানসহ শিক্ষক ও বর্তমান-প্রাক্তণ শিক্ষার্থীরা। জানাজার নামাজ শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ আনসার উদ্দিন। এসময় কলেজে শোক বইয়ে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন শিক্ষক-শিক্ষার্থী ও শুভাঙ্খীরা।

Manual3 Ad Code

এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক এমপি নওয়াব আলী আব্বাস, এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, বিএনপি নেতা শওকতুল ইসলাম শকু, এডভোকেট আবেদ রাজা, বদরুজ্জামান সজল, অধ্যক্ষ আতাউর রহমান প্রমূখ।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!