কুলাউড়ায় ১১ দিনের কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা কর্মীরা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় ১১ দিনের কর্মবিরতিতে পরিবার পরিকল্পনা কর্মীরা!

  • বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীরা (পরিবার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শক) কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সারা দেশের ন্যায় গত মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের সামনে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান তারা।

Manual3 Ad Code

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনকালে সেখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন, বরমচাল ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রুদ্রজিত চক্রবর্তী, জয়চন্ডী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মনির হোসেন, কুলাউড়া এমসি এইচ ইউনিটের পরিবার কল্যাণ পরিদর্শিকা জাহানারা বেগম, কাদিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা জেবা বেগম, হাজিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ছয়ফুল ইসলাম, কুলাউড়া পরিবার কল্যাণ সহকারী, তানিয়া তাহমিনা, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী রীমা আক্তার প্রমুখ।

এসময় উপজেলার সকল পর্যায়ের পরিবার পরিকল্পনা  পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, পরিবার কল্যাণ পরিদর্শিকাগন উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা দীর্ঘ ২৬ বছর ধরে চব্বিশ ঘন্টায় মা ও শিশু স্বাস্থ্যসেবা, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা, প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা, প্রসবকালীন সেবা ও শুন্য থেকে পাঁচ বছরের শিশুদের সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই অত্যন্ত কঠোর পরিশ্রম করে ন্যায়, নিষ্ঠা ও সততার সঙ্গে আমাদের দায়িত্ব কর্তব্য পালন করছি।

অথচ আজ অবধি আমাদের চাকরির কোনো রকম নিয়োগ বিধি করা হয়নি। ফলে আমার চাকরির শুরুতেই যে যে পদে যোগদান করেছি, চাকরি শেষে সেই পদে থেকে আমাদের অবসরে যেতে হচ্ছে। যদিও অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে পদোন্নতি বলবৎ রয়েছে। কিন্তু আমাদের চাকরিতে কোনো রকম পদোন্নতি নেই। গত চব্বিশের ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যূত্থানের পর বৈষম্যহীন সোনার বাংলাদেশে আমরা আজও বৈষম্যের শিকার হচ্ছি।

বক্তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত কর্মীদের চাকরির নিয়োগ বিধি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

Manual6 Ad Code

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!