কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে- ইউএনও মহিউদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে- ইউএনও মহিউদ্দিন

  • বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

Manual1 Ad Code

পাইকপাড়া এমএ আহাদ আধুনিক কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

এবছরের এইচএসসিতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গড় পাশের হারে শীর্ষে থাকা মফস্বলের নবপ্রতিষ্ঠিত পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ০৩ ডিসেম্বর (বুধবার) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, জীবন একটাই। সেটা গড়তে হলে সুযোগকে কাজে লাগাতে হবে। আর সুযোগটা একবারই আসে। এইচএসসির ধাপটি শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। প্রতিদিন কলেজে আসবে। ক্লাসে মনযোগী হবে। শিক্ষক, সহপাঠী সাথে মিশবে। নতুন কিছু জানবে। এই যে কম্বিনেশন হবে সেটাই তোমাদের সামাজিক মানুষ হিসেবে গড়ে তুলবে। তবে তোমাদের মোবাইল আসক্তি কমিয়ে ফেলতে হবে।

Manual5 Ad Code

এইচএসসি উত্তীর্ণদের কৃতিত্বের জন্য অভিবাদন জানিয়ে তিনি আরও বলেন আগামীর জন্য যারা তৈরি হচ্ছো তোমরা শুধু শিক্ষিত হলে চলবে না। কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী নিজেকে দক্ষভাবে গড়ে তুলতে হবে। তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই কুলাউড়া অঞ্চলে অনেক বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছেন, যারা প্রশাসনসহ দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সাথে কাজ করছেন। আমি বিশ্বাস করি কঠোর অধ্যবসায় তোমাদের মধ্যেও সফলতা এনে দেবে। এখান থেকেই বেরিয়ে আসবে জ্ঞানী ও গুণীজন।

Manual6 Ad Code

পাইকপাড়া এম এ আহাদ আধুনিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল হকের সভাপতিত্বে ও প্রভাষক আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন হাজীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আহমদ চৌধুরী বুলবুল, কলেজের অধ্যক্ষ মোঃ হানিফ, প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ চিন্ময় দে, কানিহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, কলেজের নির্বাহী কমিটির সদস্য ছয়ফুল আলম সাইফুল ও ইন্জিনিয়ার মিজানুর রহমান, অভিভাবক সদস্য হেলাল আহমদ, হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক মইনুল ইসলাম, ফারহানা জান্নাত, সাবেক শিক্ষার্থী জুবেরা আক্তার সোনিয়া, কৃতি শিক্ষার্থী জিশু সূত্রধর, একাদশ শ্রেণির নুসরাত তাছসরিন প্রমি। কোরআন তেলাওয়াত করে একাদশ শ্রেণির চুন্নি বেগম, গীতা পাঠ করে দ্বাদশ শ্রেণির মৌমিতা দেব মাম্পি। আলোচনার ফাঁকে ফাঁকে গান পরিবেশন করে কলেজের স্টাফ সুমন দাস, শিক্ষার্থী লিপি রানী দেব, কবিতা আবৃত্তি করে পূর্ণা রানী সূত্রধর। উল্লেখ্য প্রথমবারের মতো (কলেজের নামে) পরীক্ষায় অংশ নিয়ে এই প্রতিষ্ঠানটি চমক দেখিয়েছে। গড় পাশের হার ৮৫.৭১ শতাংশ পেয়ে উপজেলায় সেরা ও জেলায় দ্বিতীয় সেরা হয় প্রতিষ্ঠানটি।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!