হিনাইনগর যুবসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুনিজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হিনাইনগর যুবসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে গুনিজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের সামাজিক সংগঠন হিনাইনগর যুবসংঘের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার বিকেলে স্থানীয় প্রবাসীদের সহযোগিতায় এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনের সদস্যরা। হিনাইনগর এলাকার প্রবীন মুরব্বিদের গুনিজন সম্মাননা এবং এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে তরুণ নিয়ে গঠিত এই সংগঠনটি।

Manual3 Ad Code

হিনাইনগর যুবসংঘের সভাপতি জালাল আহমদের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ ছায়েম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা সহকারি যুবউন্নয়ন কর্মকর্তা আলেয়া আল আমিন, সহকারি অধ্যাপক তারেক আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, সমাজসেবক ও ব্যবসায়ি কবির আহমদ কবির শেট, উপজেলা নিসচা’ সভাপতি তাহমিদ ইশাদ রিপন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হিনাইনগর যুব সংঘের উপদেষ্টা হোসাইন আহমদ, ফয়েজ মিয়া, সহ সভাপতি আছার উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাবুল আহমদ, দপ্তর সম্পাদক ফরহান আহমদ, প্রচার সম্পাদক হোসাইন আহমদ সাকিল, সহ প্রচার সম্পাদক খালেদ আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!