হাদীর উপর সন্ত্রাসী হামলার জের- বড়লেখায় বিভিন্ন পয়েণ্টে বিজিবির বিশেষ টহল, তল্লাশি অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

হাদীর উপর সন্ত্রাসী হামলার জের- বড়লেখায় বিভিন্ন পয়েণ্টে বিজিবির বিশেষ টহল, তল্লাশি অভিযান

  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual1 Ad Code

ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদীর উপর হামলাকারি সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে এবং এ ঘটনার পর দেশের অভ্যন্তরে অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে বড়লেখার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে তল্লাশি অভিযান ও বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করেছে বিজিবি।

Manual4 Ad Code

শনিবার সকাল থেকে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়লেখা উপজেলার সীমান্তবর্তী ডিমাইবাজার, উত্তর শাহবাজপুর, কুমারশাইল, বিওসি, পাল্লাথল, অফিসবাজার-সহ বিভিন্ন পয়েন্টে বিজিবিকে চেকপোষ্ট বসিয়ে যানবাহন ও সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি অভিযান চালাতে দেখা গেছে। সীমান্তেও টহল জোরদার করেছে বিজিবি। বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম পরিদর্শন করেছেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদী উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তার অধীনস্থ সকল বিওপি এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি একাধিক বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযানের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের মাঝে ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে। যাতে দুষ্কৃতিকারীকে আটক এবং যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!