বড়লেখায় শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা ও দোয়া – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা ও দোয়া

  • রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও গালিব চৌধুরী। তিনি বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে আমাদের জন্য এক দুঃখজনক ও কলঙ্কময় দিন। মহান মুক্তিযোদ্ধের শেষের দিনগুলোতে পরাজয় নিশ্চিত জেনে দখলদার হানাদার বাহিনী ও তাদের এদেশিয় দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতে দেশের লেখক, সাংবাদিক, শিক্ষক, আইনজীবি, গবেষক-সহ বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবিরা ছিলেন মহান মুক্তিযুদ্ধের সময়কার বুদ্ধিভিত্তিক লড়াইয়ের সম্মুখ সারির যোদ্ধা।

Manual7 Ad Code

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কন্সালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা সমবায় অফিসার রোহেল উদ্দিন, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাবিবুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!