বড়লেখায় ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল

  • বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

নিরাপদ সড়ক আন্দোলনের পথিকৃৎ, জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চনের ৭০তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার (২৪ ডিসেম্বর) নিসচা বড়লেখা শাখার আয়োজনে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও জনহিতকর মানবিক ব্যাপক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Manual6 Ad Code

জামেয়া ইসলামীয়া দক্ষিণভাগ দারুল হাদিস মহিলা টাইটেল মাদরাসায় এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

নিসচা বড়লেখা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক আব্দুল মোমেন, নিসচা’র দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, কার্যকরী সদস্য এমরান আহমদ, এমাদ উদ্দিন ও জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

বক্তারা মানবতার কল্যাণে ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে ইলিয়াস কাঞ্চনের অনন্য অবদান স্মরণ করে তাঁর দীর্ঘ কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে বলেন, ইলিয়াস কাঞ্চনের জন্মদিন মানেই সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক উপলক্ষ। তাঁর আদর্শ অনুসরণ করেই নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিবারের মতো এবারও ব্যাপক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

দোয়া মাহফিলে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা, ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, নিসচা’র প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে জনহিতকর নানান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে- এতিম ও হিফয শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল, শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় আহতদের মাঝে শীত উপহার প্রদান, স্বেচ্ছায় রক্তদানসহ অন্যান্য মানবিক কার্যক্রম পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!