কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয় -বড়লেখা ইউএনও – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কোনো সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয় -বড়লেখা ইউএনও

  • বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেছেন, পাহাড়ি কিংবা সমথল ভৌগলিক অবস্থান দেশের যেখানেই হোক, কোনো সম্প্রদায়কে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব নয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে সহজে একটি দেশের উন্নয়ন করা যায়। শিক্ষার্থী ও তরুণদের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে।

Manual1 Ad Code

তিনি গত ২৯ ডিসেম্বর বড়লেখা উপজেলার আগার খাসি পুঞ্জিতে খাসি স্টুডেন্ট ইউনিয়নের (কেএসইউ) সফলতার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ উপলক্ষ্যে ম্যাগাজিন ও স্মৃতিস্তম্ভের উন্মোচন, সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউএনও গালিব চৌধুরী।

Manual5 Ad Code

খাসি স্টুডেন্ট কাউন্সিলের (কেএসইউ) সভাপতি বেনেডিক্ট সুঙঃ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেনচার তংপেয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, কারিতাস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলাঃ, কেএসইউ’র সাবেক সভাপতি ও মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সুবিমল লিন্ডকিরি, প্রতিষ্ঠাতা সদস্য ও মারিয়াং ফর কমিউনিটি এন্ড ইকোসিস্টেম সার্ভিসেসের এক্সিকিউটিভ ডিরেক্টর এন্টোনি মুখিম, প্রতিষ্ঠাতা সদস্য অরিজেন খংলাঃ, সাবেক সাধারণ সম্পাদক স্টিফেন মারলিয়া, আগার খাসি পুঞ্জির প্রধান (মান্ত্রী) সুকমন আমসে প্রমূখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেএসইউ সিলেট শাখার সাবেক সহ সভাপতি ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার (আইএমও) ডাঃ সান্ডে এলিজাবেথ পঃডুয়েং, সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের (আইএমও) ডাঃ ডরিন ম্যাগডালিন পামথেট, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাইকেল নংরুম, কেএসইউ সিলেট শাখার সভাপতি মার্কুস পাপাং, সাবেক সাধারণ সম্পাদক রাজু রূপসী, কোষাধ্যক্ষ বিশ্ব বারেঃ সহ বিভিন্ন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, খাসি পুঞ্জির প্রধানগণ, খাসি যুব সংগঠনের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!