সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি ::

Manual7 Ad Code

সিলেটের ওসমানীনগরে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এম. মজিবর রহমান (৫৫) ও বকুল রবিদাস (২৬) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১২ জন আহত হয়েছেন।  সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘঠে।

Manual7 Ad Code

নিহত মজিবর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা ও বকুল রবিদাস সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির কাপনখালপার গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার রবি মিয়ার ছেলে মুশাহিদ (৩৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলামিন (৩৪), নরসিংদীর বেলাব থানার ফারুক (৩৮), একই এলাকার মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরও ৮ জন।

Manual6 Ad Code

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর মাদ্রাসার সামনে সিলেটগামী শ্যামলী পরিবহণের (ঢাকা মেট্রো- ব- ২৪ -৪২৮৬) ঢাকাগামী এনা পরিবহণের বাসের (ঢাকা মেট্রো-ব-১২-৩৫৬০) মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় উভয় বাসের আরও অন্তত ১২ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাজপুর ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভুইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!