মৌলভীবাজার-১ আসন- গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

মৌলভীবাজার-১ আসন- গণফ্রন্ট প্রার্থী শরিফুল ইসলামের মতবিনিময়

  • শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের গণফ্রন্ট মনোনীত মাছ মার্কার সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম শুক্রবার বিকেলে বড়লেখা পৌরশহরে নিজ বাসভবনে নির্বাচনি মতবিনিময় সভা করেছেন।

Manual2 Ad Code

‎মতবিনিময় সভায় শরিফুল ইসলাম বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে গণফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হলে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। ‎মৌলভীবাজার-১ আসনের বড়লেখা ও জুড়ী উপজেলার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়বিচার বঞ্চিত। নির্বাচিত হলে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। তিনি আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাছ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!