মৌলভীবাজার জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিছবাহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজার জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিছবাহ

  • মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, মৌলভীবাজার ::

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের উপনির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মিছবাহুর রহমান মঙ্গলবার ১০ নভেম্বর দুপুরে দায়িত্ব নিয়েছেন।

Manual3 Ad Code

এ উপলক্ষের জেলা পরিষদে প্রথম কর্ম দিবসে নব-নির্বাচিত চেয়ারম্যনের শুভাগমন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

Manual1 Ad Code

এর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত চেয়ারম্যান মিছবাহুর রহমান।

Manual8 Ad Code

অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা পরিষদ সদ্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান গত ১৮ আগষ্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!