মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

মৌলভীবাজার-১ আসন- দুধকলা দিয়ে পুষা গুপ্ত সংগঠন আজ কালসাপ রূপে দংশন করছে -ফয়জুল করীম ময়ুন

  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

Manual3 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করীম ময়ুন বলেছেন, বিগত ১৭ বছর যে গুপ্ত সংগঠন জামায়াতকে বিএনপি দুধ কলা দিয়ে পুষেছিল, আজ সেই সংগঠনটি কাল সাপ রূপে বিএনপিকেই দংশন করছে। তাই কোনোভাবই তাদেরকে খাটো মনে করবেন না। বিএনপির প্রত্যেক কর্মীকে ধানের শীষকে বিজয়ী করতে ঝাঁপিয়ে পড়তে হবে, ঘরে ঘরে যেতে হবে। বিএনপির পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সকাল থেকে ভোটারদের ভোট কেন্দ্রে পাঠাতে হবে এবং ভোট শেষ না হওয়া ও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিতে হবে।

Manual5 Ad Code

তিনি শনিবার দুপুরে বড়লেখায় অনুষ্ঠিত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যপ্রার্থী নাসির উদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন পরিচালনা কমিটি আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক মুহিবুর রহমান ফারুক, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাসনা, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক জমিয়ত নেতা মাওলানা বদরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, উপজেলা জিয়া পরিষদ সভাপতি কয়েছ আহমদ, যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, সেচ্ছাসেবক দল আহ্বায়ক রায়হান মো. মুজিব, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান সফিক, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফাহিম আহমদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতা তুতিউর রহমান তুতাব আলী প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!