বড়লেখা প্রতিনিধি:
দৈনিক ভোরের কাগজের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও বড়লেখা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মিজানুর রহমান (৫০) আর নেই। রোববার বিকেল পৌনে তিনটায় সিলেটে বোনের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।
সাংবাদিক মিজানুর রহমান বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ছেগা গ্রামের মৃত মনোহর আলীর তৃতীয় ছেলে। রোববার রাত সোয়া ন’টায় গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে সাংবাদিক মিজানুর রহমানের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি খুলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, দপ্তর সম্পাদক এজে লাভলু-সহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।