কমলগঞ্জে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদ্বোধন

  • বুধবার, ১১ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মুজিববর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার ১১ নভেম্বর দুপুরে উপজেলার কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোড়ামারা এলাকায় রক্ষণাবেক্ষণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামসহ এলজিইডি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের তত্ত্বাবধানে মাস জুড়ে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ চলবে। চলতি ২০২০-২১ অর্থবছরে সারাদেশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়কে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে কমলগঞ্জ-আদমপুর-কুরমা সড়কের সাড়ে ৮ কিলোমিটার সড়ক সংস্কার কাজ শুরু হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!