কুলাউড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual5 Ad Code

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুলাউড়া উপজেলা কমিঠির উদ্যোগে সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুুষ্টিত হয়েছে।

Manual5 Ad Code

১১ নভেম্বর বুধবার রাতে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা যুবলীগ সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম সবুজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম শফি, ফজলুল হক ফজলু, বদরুল ইসলাম বদর, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাহবুবুর রহমান মান্না প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্ত্যরা বলেন, ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রথিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!