কমলগঞ্জে হতদরিদ্রের মাঝে উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে হতদরিদ্রের মাঝে উপকরণ বিতরণ

  • রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে হতদরিদ্রদের মধ্যে জি আর (চাল), মশারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গল্প ও উপন্যাসের বই বিতরণ করা হয়েছে। রোববার ১৫ নভেম্বর দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মাহবুবুল আলম ভুঁইয়া, কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, কাউন্সিলর রমুজ মিয়া, আওয়ামীলীগ নেতা আসিদ আলী প্রমুখ।

Manual8 Ad Code

অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মধ্যে ৫টন জিআর (চাল), ১১২৮ জনকে মশারী, পৌর এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮টি করে গল্প ও উপন্যাসের বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, রফিকুল ইসলাম রুহেল, মহিলা কাউন্সিলর মুসলিমা বেগম, শিউলি আক্তার শাপলা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!