মুজিববর্ষে দেশে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না–উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

মুজিববর্ষে দেশে কেউ ভূমিহীন গৃহহীন থাকবে না–উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি

  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, মুজিববর্ষে দেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না বলে সরকারের পরিকল্পনা রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল গৃহহীনদের কথা চিন্তা করে গৃহ নির্মাণ কার্যক্রম শুরু করেছেন। সরকার একদিকে করোনাভাইরাস যেমন মোকাবেলা করছে, অপর দিকে আর্থ-সামাজিক উন্নয়ন সেটা যেন হয়, আমাদের সেভাবে দৃষ্টি দিতে হবে। সেবার মনমানসিকতা নিয়েই সবাইকে কাজ করতে হবে। কারণ আওয়ামী লীগ গণমানুষের সেবায় গড়ে উঠা সংগঠন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের লক্ষ লক্ষ গৃহহীন মানুষ আজ মাথা গোজার ঠাঁই খুঁজে পেয়েছে।

Manual5 Ad Code

তিনি সোমবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য ‘দূর্যোগ সহনীয় গৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় “আশ্রায়ন-২” প্রকল্পের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আং খালিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা আশিদ আলী, ধীরেন্দ্র কুমার সিংহ প্রমুখ।

Manual1 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি আরো বলেন, খাসজমি দখল করে ঘর নির্মাণ করে যারা দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন তাদেরকে উচ্ছেদ করা হবে না। পতিত খাস জমি জায়গা যারা দখল করে আসছেন সেখানেই ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে বাংলাদেশের সকল গৃহহীনদের গৃহ নির্মাণের সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম শুরু করেছেন।

এরমধ্যে অধিকাংশই পূরণ করা হবে মুজিববর্ষে। যিনি মাদার অফ হিউম্যানিটি খেতাবে ভূষিত হয়েছেন সেই মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনরা বাংলাদেশে কাউকে আর গৃহহীন থাকতে হবে না। বাংলাদেশের সকল আশ্রয়হীনকে আশ্রয় দেওয়ার মহান ব্রত নিয়ে জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় সোমবার রাজকান্দি এলাকায় ২০ টি গৃহনির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!