কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

Manual8 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual2 Ad Code

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এনজিও সংস্থা ব্র্যাকের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউড়ায় দুই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক মাইক্রোফাইনান্স ও শিক্ষা কর্মসূচির উদ্যোগে এসব গাছের চারা বিতরণ করা হয়।

Manual7 Ad Code

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর আলীর সভাপতিত্বে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার চামেলী খাতুন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফুল মিয়া, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এলিমেন্ট হাজং, আঞ্চলিক ব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম, শিক্ষক সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, ব্র্যাকের উপজেলা ম্যানেজার মো. শামিম রেজা, কর্মসূচি সংগঠক চন্দন দাস, ব্র্যাক কর্মসূচির বন্ধু আপা সংগীতা রাজভর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আম, পেয়ারা, লেবু, নিম, নারিকেল, কাঁঠালসহ বিভিন্ন বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা উপহার পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ব্র্যাকের শিক্ষা কর্মসূচির ডিভিশনাল ম্যানেজার চামেলী খাতুন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী পরিবেশগত নানা সংকট দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সারা বাংলাদেশ ব্যাপী ব্র্যাকের উদ্যোগে গাছের চারা বিতরণ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ায়ও এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ সংরক্ষণে সচেতন করে তুলতে হবে এবং প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা আজকের এ উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

Manual3 Ad Code

ব্র্যাক সূত্র জানায়, ব্র্যাকের উদ্যোগে কুলাউড়ায় ২৯ টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪ টি ব্র্যাক প্রাইমারি ও ব্র্যাক প্রি প্রাইমারি ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৫ হাজার ৬৩৯ টি বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া মৌলভীবাজার জেলায় ১৫ হাজার ৫১৩টি ও সিলেট বিভাগে মোট ৪৬ হাজার ৯০৭ টি গাছের চারা বিতরণ করা হয়। #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!