কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রালী ও আলোচনা সভা

  • সোমবার, ৬ জুলাই, ২০২৬

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া::

Manual3 Ad Code

জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন উপলক্ষ্যে  কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড সোমবার (৬ জুলাই) সকালে কুলাউড়ায় আলোচনা সভা ও রালীর আয়োজন করেছে।

Manual1 Ad Code

র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। ইউসি এ লিঃ সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ তাজুল ইলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি (পজীপ)-এর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো আফলাতুন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও শ্রীপুর কৃষক সমবায় সমিতির সভাপতি মোঃ বদরুল হোসেন খান, উপজেলা সমবায় অফিসার সোনা মোহন বিশ্বাস, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাঠ, পরিদর্শক মো শহীদুল আলম প্রমুখ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতা জসিম উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, বিআরডিবি হিসাব রক্ষক তপন আহমদ, প্রেস ক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, প্রজিবের সাইদুর রহমান, উপজেলা কেন্দ্রীয় ব্যবস্হাপনা কমিটির পরিচালক ইসমাইল হোসেন, মহিলা পরিচালক মিনারা বেগম, মহিলা মাঠ সংগঠক দিলারা বেগম, নাজনীন বেগম, প্রধান শস্যের মাঠ সংগঠক সুজন রায়, বেলহরী কৃষক সমিতির ম্যানেজার আনিসুর রহমান প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার আনুষ্ঠানিকভাবে সকল সমবায়ীদের মধ্যে গাছের চারা বিতরণ ও সফল উদোক্তা সমবায়ীদের হাতে পুরুস্কার তোলে দেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!