কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়

  • রবিবার, ২২ নভেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্কবিহীন চলাফেরা করায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার ২২ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা চৌমুহনী ও ভানুগাছ বাজারে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর নেতৃত্বে মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

এ সময় মাস্ক না থাকায় ১৭টি মামলা দিয়ে ৫ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। শুধু জরিমানা নয়, মানুষজনকে সচেতন করতে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জের ইউএনও আশেকুল হক জানান, মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে দ-বিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৫ হাজার ৮শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও জানান, সরকারের স্বাস্থ্যবিধি মানতে জনগনকে সচেতন করার পাশাপাশি মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এখনও প্রতিটি মানুষ ভয়াভহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মাস্ক ব্যবহার না করা একটি মারাত্মক অপরাধ ও গোটা সমাজের জন্য হুমকিস্বরূপ। আমাদের সবারই উচিত সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!