কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ফোর্স এর সহযোগিতায় মঙ্গলবার (২৪ নভেম্বর) শমশেরনগর বাজারের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

Manual8 Ad Code

উক্ত তদারকি অভিযানে রাস্তার পাশে খোলা অবস্থায় খাদ্য রেখে বিক্রয় করা, একই ফ্রিজে কাচাঁ ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, সেবার মূল্য তালিকা না রাখা, অধিক দামে কৃষকের কাছে সার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমশেরনগর বাজারে অবস্থিত ফটিক হোটেল এন্ড রেষ্টুরেন্ট ৮ শত টাকা, ষ্টেশন রোডে অবস্থিত কুমিল্লা হোটেলকে ৪ হাজার টাকা, লামাবাজারে অবস্থিত মেসার্স কৃষি বিপনী ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৮ হাজার ৮ শত টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Manual3 Ad Code

পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিকভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!