মৌলভীবাজারে পিআইবি কর্তৃক সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

মৌলভীবাজারে পিআইবি কর্তৃক সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ

  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার ৩৫ জন গণমাধ্যম কর্মীকে নিয়ে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত জেলা প্রেসক্লাব হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

মঙ্গলবার (২৪ নভেম্বর) সমাপনী দিনে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের পরিচালনায় এবং সভাপতি এম এ সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদ এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), পিবিআই প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক এনায়েতুর রহমান। এছাড়াও প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ।

সমাপনী অনুষ্ঠানে নিজেদের অনুভূতি ব্যাক্ত করে উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি, দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রব ও ভোরের কাগজ জুড়ী প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন। অনুষ্ঠান শেষে অতিথিগন কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা থেকে প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!