কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত  কমলগঞ্জে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? বিজিবির দাবী ভারতীয়- বড়লেখায় বিজিবি-পুলিশের যৌথ অভিযান : জিম্মায় রাখা ১৪ মহিষ নিয়ে বিভ্রান্তি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ আত্রাইয়ে নিখোঁজের দু’দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চা শ্রমিকদের রেইনকোট উপহার দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু কমলগঞ্জে  এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পাওয়া অংকনের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? তাজপুরে ২০ শয্যার হাসপাতাল স্থাপনসহ ৫ দাফা দাবিতে স্মারকলিপি প্রদান আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে একজনকে জরিমানা

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধির মৃত্যু

  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার-বরমচাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আসাদুজ্জামান (৩৫)  নামক  রেনাটা ঔষধ কোম্পানী  বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট বুধবার বিকেলে এই দূর্ঘটনা সংঘটিত হয়।  নিহত আসাদের বাড়ী চাপাইনবাবগঞ্জ জেলায় বলে জানা গেছে। এ ঘটনায় সঞ্জয় নামক আরেক মোটরসাইকেল আরোহীর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতের সহকর্মী খোরশেদ আলম জানানা, উপজেলার ভাটেরা বাজার থেকে কুলাউড়া শহরে ফেরার পথে বরমচাল পেট্রোলপাম্প এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তায় পড়ে যান আসাদুজ্জামান। এতে তিনি মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আসাদুজ্জামানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখানে থেকে লাশ ময়নাতদন্ত ছাড়াই চাপাইনবাবগঞ্জে প্রেরণ করা হয়। ব্যক্তিগত জীবনে বিবাহিত আসাদুজ্জামান স্ত্রী ও ১ ছেলে এবং ১ মেয়েকে নিয়ে কুলাউড়ায় বসবাস করতেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, বিষয়টি কেউ তাকে অবগত করেনি। জানলে আইনগত ব্যবস্থা নেবো।##

Manual8 Ad Code

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!