ট্রেনে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন কুলাউড়ার জসিম উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার  ট্রেনে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন কুলাউড়ার জসিম উদ্দিন ইংরেজি শিক্ষায় ভীতি দূর করতে কমলগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতায় বিজয়ীদর ক্রেস্ট প্রদান কমলগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র সম্মাননা স্মারক প্রদান প্রফিডেন্ট ফান্ডের টাকা কর্তনের প্রতিবাদ ও পঞ্চায়েত নেতাদের পদত্যাগ দাবিতে কমলগঞ্জে শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ ছাতকে পি‌ডি‌বির সহকা‌রি প্রকৌশলী‌কে অ‌নিয়ম দুর্নী‌তির অভি‌যো‌গে সুনামগঞ্জ বদলী বড়লেখায় জাল জন্মনিবন্ধন সনদে স্বাক্ষর নিতে গিয়ে আটক যুবকের অর্থদন্ড নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’র উদ্যোগে ​বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত 

 ট্রেনে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন কুলাউড়ার জসিম উদ্দিন

  • শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

Manual3 Ad Code
এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া রেলওয়ে জংশন থেকে আন্ত:নগর উপবন ট্রেনে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন (৪৯)। ট্রেনে অসুস্থ হয়ে মৃত্যুকুলে ঢলে পড়েন। তিনি বরমচাল ইউনিয়নের  মহলাল জিন্নানগর গ্রামের মৃত মুসলিম উল্লার ছেলে। ২১ আগস্ট শুক্রবার ভোরে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,  মো. জসিম উদ্দিন রাজধানী ঢাকায় একটি লেদার কোম্পানীতে চাকরি করেন।  সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতের আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনে কর্মস্থলে ফেরার পথে অসুস্থ হয়ে মো. জসিম উদ্দিন। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে ট্রেনের একটি বগিতে  হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

সহযাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি  তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তিনি পানি চাইলে উপস্থিত একজন যাত্রী তাকে পানি পান করান এবং অন্যরাও তাকে সহযোগিতা করেন।


ঘটনার পর বিষয়টি কমলাপুর রেলওয়ে থানা পুলিশকে জানালে, তারা ট্রেন কমলাপুর স্টেশনে পৌছার পর ট্রেন থেকে  মরদেহটি নিয়ে যায়। পরবর্তীতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নিহতের চাচাতো ভাই জয়নাল আবেদীন জানান, শুক্রবার রাতে বাদ এশা স্থানীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হবে।।##

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!