কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা

কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ 

  • বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

Manual1 Ad Code
এইবেলা, কুলাউড়া  ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চা-শ্রমিকের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন শ্রমিকরা। প্রতিকার চেয়ে মঙ্গলবার ও বুধবার দু’দফায় বাগান ব্যবস্থাপকের অফিসের সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে ব্যবস্থাপকের আশ্বাসে কাজে ফিরে যায় তারা।
জানা যায়, উপজেলার জয়চন্ডী ইউনিয়নে অবস্থিত ন্যাশনাল টি কোম্পানির আওতাধীন বিজয়া চা-বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন জারিয়া খাড়িয়া। বার্ধক্যজনিত ও নানা রকমের অসুখে ২০২২ সালে তিনি মারা যান। এরপর জারিয়ার পিএফ ফান্ডের টাকার জন্য আবেদন করেন তার স্ত্রী সন্তান। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের শেষদিকে জারিয়া খাড়িয়ার পেনশনের ২,২৪,৩৬০ (দুই লক্ষ চব্বিশ হাজার তিনশত ষাট) টাকা বিজয়া চা-বাগানের একাউন্টে জমা করে ন্যাশনাল টি কোম্পানি। ওই সময় বিজয়া চা-বাগানে কেরানি বাবুর দায়িত্বে ছিলেন কিষোন চন্দ্র দাস (ছানা বাবু)। তিনি নিজেও বিজয়া চা-বাগানের বাসিন্দা। বর্তমানে তিনি ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর উপজেলার পারকুল চা বাগানে কেরানি বাবুর দায়িত্বে আছেন।
এই ছানা বাবু  প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো উত্তোলন করে জারিয়াকে না দিয়ে আত্মসাৎ করেন। এদিকে জারিয়ার পরিবারকে ছানা বাবু বলেন, টাকা এখনও আসেনি, এলেই দেওয়া হবে বলে সময় ক্ষেপণ করতে থাকেন। এভাবে চলতে চলতে ২৬ সালের শুরুর দিকে ছানা বাবু বিজয়া চা-বাগান থেকে পারকুল চা বাগানে বদলি হয়ে যান। নিরুপায় হয়ে জারিয়ার স্ত্রী সন্তান গিয়ে বাগানের শ্রমিক কানু লায়েক, রফিক মিয়া ও লছমন পাশিকে বিষয়টি অবহিত করেন। তারা বিষয়টি গিয়ে বাগান ব্যবস্থাপক হুমায়ুন কবিরকে জানালে থলের বেড়াল বেরিয়ে আসে।
বাগানের শ্রমিক কানু লায়েক, রফিক মিয়া ও লছমন পাশিসহ অনেকেই জানান, বাগানের শ্রমিক জারিয়ার পিএফ ফান্ডের টাকা ২০২৩ সালে জমা হয়েছে। কিন্তু বাগানের সাবেক কেরানি ছানা বাবু, ক্লার্ক শিউলি বুনার্জী এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কিরণ শুক্ল বৈদ্য মিলে টাকাগুলো উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এখন ধরা পড়ে উলটপালট কথা বলছেন। তাই বাগানের সকল শ্রমিক বিক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত কমিটির সভাপতি কিরণ শুক্ল বৈদ্যকে দায়িত্ব থেকে অপসারণ করে লছমন পাশীকে আহ্বায়ক করে কমিটি গঠন করেছেন । পাশাপাশি সাবেক কেরানি ছানা বাবু ও ক্লার্ক শিউলি বুনার্জীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তপক্ষের কাছে আবেদন করেছেন। ব্যবস্থাপকের আশ্বাসে সাময়িকভাবে তারা আন্দোলন স্থগিত করেছেন। যথাযথ ব্যবস্থা গ্রহণে হেরফের করলে কঠোর আন্দোলন করবেন বলে হুশিয়ারি দেন শ্রমিকরা।
পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি কিরণ শুক্ল বৈদ্য বলেন, জারিয়ার পিএফ ফান্ডের টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না। যদি কেউ তার সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেন, তাহলে সব শাস্তি তিনি মাথা পেতে মেনে নিবেন।
এ বিষয়ে বিজয়া চা-বাগানের সাবেক কেরানি কিষোন চন্দ্র দাস (ছানা বাবু) বলেন, জারিয়া খাড়িয়ার পিএফ ফান্ডের কোন টাকা তিনি নেননি। টাকাগুলো বাগানের কাজেই ব্যয় করা হয়েছে। আগামী রোববার তাদের টাকাগুলো দেওয়া হবে।
একজন শ্রমিকের টাকা বাগানের কাজে ব্যয় করার কোন নিয়ম আছে কি না? এবং বিষয়টি এতদিন কেন গোপন রাখা হলো? এমন প্রশ্নের কোন উত্তর না দিয়ে ব্যস্ত আছেন বলে ফোনকল কেটে দেন ছানা বাবু।
এ ব্যাপারে বাগান ব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, তিনি আসার কিছুদিন পরই ছানা বাবু এখান থেকে বদলি হয়ে যান। শ্রমিকদের কাছ থেকে তথ্য পেয়ে তিনি পুরাতন ফাইলপত্র তল্লাশি করে দেখেন, জারিয়া খাড়িয়ার পিএফ ফান্ডের টাকা উত্তোলন করা হয়েছে আরও দু’বছর আগে। সাবেক কেরানি ছানা বাবুও সেটা স্বীকার করেছেন। কিন্তু জারিয়া সময়মতো তার টাকাগুলো পায়নি এটা সত্যিই দুঃখজনক।  এটার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হচ্ছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!