কমলগঞ্জে মাস্ক সপ্তাহের উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে মাস্ক সপ্তাহের উদ্বোধন

  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

“মাস্ক পরুন সেবা নিন, করোনার দ্বিতীয় ঢেউ আটকে দিন” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজর জেলা পুলিশের আয়োজনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কমলগঞ্জ উপজেলায় মাস্ক সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সকাল ১১টায় ভানুগাছ চৌমুহনী চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক সপ্তাহের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। মাস্ক সপ্তাহ উপলক্ষে র‌্যালী, মাস্ক ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো: সিদ্দেক আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে যারা মাস্ক পরিধান ছাড়া রাস্তাঘাটে বের হয়েছেন তাদেরকে বিনামূল্যে মাস্ক পরিয়ে দেয়া হয় আর যাদের মাস্ক পরিধান ছিল যাদের তাদের গোলাপ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় কমলগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

আলাপকালে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ কর্তৃক সপ্তাহব্যাপী ব্যাপক প্রচার অভিযান চালু থাকবে। আমারা কোনভাবেই যেন আক্রান্ত না হই, সেজন্য প্রত্যেককে বিশেষভাবে সচেতন থাকতে হবে। একই সঙ্গে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান । #

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!