স্থিতাবস্থার পরও হাকালুকির হাওরখাল থেকে মাছ লুট : প্রতিবাদে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

স্থিতাবস্থার পরও হাকালুকির হাওরখাল থেকে মাছ লুট : প্রতিবাদে মানববন্ধন

  • শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, বড়লেখা  ::

Manual5 Ad Code

বড়লেখায় আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাধবকু- মৎস্যজীবী সমবায় সমিতি হাকালুকির সর্ববৃহৎ জলমহাল গুটাউরা হাওরখাল (বদ্ধ) বিল থেকে প্রতিদিন লাখ লাখ টাকার মাছ লুট করছে। সরকারী জলমহালের মাছ লুটের প্রতিবাদে শনিবার দুপুরে হাওরপারের কানুনগোবাাজরে এলাকাবাসী, বিভিন্ন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানগণ মানববন্ধন করেছেন।

Manual5 Ad Code

হাওরখাল (বদ্ধ) জলমহালের ওপর সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমবায় সমিতির হাইকোর্টে রিট মামলা নং-১৫৬১/১৮ এর মাধ্যমে মাধবকুন্ড মৎস্যজীবী সমবায় সমিতির ইজারা বাতিল ও আপিল মামলায় উচ্চ আদালত কর্তৃক স্থিতাবস্থা জারির পরও আইন লংঘন করে প্রভাবশালীরা বাধ কেটে পানি কমিয়ে মাছ লুট করছে।

মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বড়লেখা সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, সহ সভাপতি আব্দুল খালিক বাদল, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, মৎস্যজীবি নেতা জসিম উদ্দিন, ফয়সল আহমদ, তাজুল ইসলাম, দুদু মিয়া, আব্বাস উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

বক্তারা বলেন, হাকালুকির মৎস্যসম্পদ জলদস্যুদের হাতে জিম্মি। সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবী সমিতি জলমহালটির বৈধ ইজারাদার। হাওরখাল বিলের মাছ আহরণের উপর উচ্চ আদালতের স্থিতাবস্থা রয়েছে। আদালতে এ বিষয়ে আগামী ১০ ডিসেম্বর শুনানীর দিন ধার্য রয়েছে। কিন্তু আদালত অমান্য করে মাধবকুন্ড মৎস্যজীবী সমবায় সমিতির দস্যুরা মাছ লুট করছে। তারা মাছ লুট বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!