কমলগঞ্জে মহারাসলীলা উপলক্ষে আলোচনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে মহারাসলীলা উপলক্ষে আলোচনা সভা

  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর মণিপুরী কালাচারাল কমপ্লেক্স্র প্রাঙ্গণে মণিপুরী মহারাসলীলা উপলক্ষে সোমবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

Manual7 Ad Code

মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি জয়ন্ত সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে রাস উৎসব এর মূল বিষয় নিয়ে আলোচনা করেন লেখক-গবেষক এ কে শেরাম। আলোচনায় অংশ নেন মণিপুরী কালচারাল কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইবুংহাল সিংহ শ্যামল, রাসোৎসব কমিটির সভাপতি রাধা মোহন সিংহ, সাংবাদিক পিন্টু দেবনাথ, আহমেদুজ্জামান আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এই রাস উৎসবে নিজে আগ্রহ প্রকাশ করে আসতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সিলেট নগরীতে অবস্থানরত মণিপুরি সম্প্রদায়ের সাথে বিভিন্নভাবে ধর্মীয়, সামাজিক ও পারিবারিকভাবে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। কমলগঞ্জে আমার বাড়ী। আমার মাটিতে এসে রাস উৎসব উপভোগ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি।

Manual4 Ad Code

তিনি বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় উৎসব উদযাপন হচ্ছে। আমরা সকলেই প্র্রার্থনা করি এই করোনা ভাইরাস যেন দূর হয় এবং যারা পরলোক গমন করছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা অসুস্থ তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!