কমলগঞ্জে দরিদ্র পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে দরিদ্র পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual5 Ad Code

কোভিড-১৯ মোকাবেলায় মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের উদ্যোগে কমলগঞ্জে উপজেলার ১০০ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর পরিবারের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

ইমার্জেন্সী কোপারেশন নেটওয়ার্ক ও নাগরিক উদ্যোগ এর সহায়তায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

Manual7 Ad Code

মৌলভীবাজার চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল কুমার মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিন্হা, লেখক-গবেষক আহমদ সিরাজ, ইমার্জেন্সী কোপারেশন নেটওয়ার্ক এর কো-অর্ডিনেটর এম, এ, করিম ও নাগরিক উদ্যোগ এর প্রোগ্রাম অফিসার মো: বকুল হোসেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার ১০০ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর পরিবারের মাঝে পরিবার প্রতি ৫০ কেজি চাল, ২ লিটার সোয়াবিন তেল, ৩ কেজি মশুরি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি লবণ, ৫০০ গ্রাম গুড়া দুধ, ৫টি মাস্ক ও হাত ধোয়ার ৬টি সাবান করে সাবান বিতরণ করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!