কমলগঞ্জে ছোট ভাইয়ের কোদালের আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ছোট ভাইয়ের কোদালের আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু

  • মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের কোদালের আঘাতে আহত বড়ভাই কৃঞ্চ কান্ত সিংহ (৫৫) মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

ঘাতক ছোট ভাই লাল মোহন সিংহ (৩০) কুলাউড়া ইউএনও অফিসে ডুপ্লিকেটিং অপারেটর পদে চাকুরীরত। সোমবার (৩০ নভেম্বর) রাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

ঘটনার পর থেকে ছোট ভাই স্বপরিবারে পলাতক। ঘটনাটি ঘটেছে, গত ২৬ নভেম্বর দুপুরে কালারায়লিগ্রামে ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছোট ভাই লাল মোহন সিংহ সাথে জমিজমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই কৃঞ্চ কান্ত সিংহের। বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্বের জমিতে সবজি ক্ষেত পরির্চচার জমিতে গেলে কৃঞ্চ কান্ত সিংহকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে ছোট ভাই লাল মোহন সিংহ।

মাথায় আঘাতের কারণে গুরুতর আহত অবস্থায় প্রথমে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন রাতেই অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টায় মৃত্যু হয়। এ ঘটনায় পর থেকে সরকারী চাকুরীরত ছোট ভাই লাল মোহন সিংহ (৩০) স্বপরিবারে পলাতক রয়েছেন।

Manual3 Ad Code

নিহতের মেয়ে রুমা সিনহা অশ্রুসজল চোখে বলেন, আমার বাবাকে কাকা পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আমি হত্যাকারীর বিচার চাই। পরিবারে পক্ষ থেকে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

স্থানীয় ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহতের লাশ সৎকার করা হয়েছে।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে মেয়ে বাদী হয়ে মামলা করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!