কুড়িগ্রামের রাজারহাটে হোরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

কুড়িগ্রামের রাজারহাটে হোরোইন ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

  • শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের রাজারহাটে  হোরোইন ও ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, কুড়িগ্রামের রাজারহাট থানার অফিসার  ইনচার্জ মোঃ রাজু সরকারের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায়  রাজারহাট সদর ইউনিয়নে দুধ খাওয়া গ্রামের মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুসের বাড়ী থেকে ২৫পিস ইয়াবা, দেড়শ গ্রাম হিরোইন, ৪ পিস ট্যাপেন্ডা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২৫০০টাকা সহ আবদুল কুদ্দুস( ৪০) ও রুবেল (২৫) কে মাদক সেবন অবস্থায় হাতে-নাতে গ্রেফতার করে । স্থানীয় সুত্রে জানাযায়  আবদুল কুদ্দুস দীর্ঘদিন থেকে বাড়ির পাশে ওষুধ ব্যবসার আড়ালে এই মাদকের কারবার করে আসছিলেন।
এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার  বলেন, রাজারহাট উপজেলা থেকে মাদক নির্মূল করতে একে একে সব মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার করা হচ্ছে। কুদ্দুস ওই এলাকার বিখ্যাত মাদক ব্যবসায়ী ছিল। ৪ডিসেম্বর শুক্রবার সকালে  গ্রেফতারকৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!