কমলগঞ্জে ইজিবাইক ও সিএনজি অটোর সংঘর্ষে শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ইজিবাইক ও সিএনজি অটোর সংঘর্ষে শিশুর মৃত্যু

  • রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ কুরমা চা বাগান থেকে আদমপুর আসার পথে ইজিবাইক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে চা শ্রমিক সন্তান এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সঞ্জয় রেলী (১২) কুরমা চা বাগানের কালিটিলা শ্রমিক বস্তির চা শ্রমিক স্বপন রেলীর ছেলে। রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে আদমপুর আসার পথে গুলেরহাওর বাজার এলাকায় একটি ইজিবাইকের সাথে একটি সিএনজি অটোর মুখোমুখী সংঘর্ষে শিশু সজল রেলী ছিটকে পড়ে। মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!