কমলগঞ্জ গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জ গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর গ্রামে আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে বশির মিয়া (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গত বুধবার ০৯ ডিসেম্বর ) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, মুন্সীবাজার ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে বশির মিয়া গত বুধবার সকালে ইরা মিয়ার বাড়িতে আম গাছের ডাল কাটতে গিয়ে অসাবধানতার কারণে গাছের উপর থেকে নিচে পড়ে যান বশির মিয়া। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দ্রুত কমলগঞ্জ স্বাস্থ্য হাসপাতাল নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর পৌনে ১২ টায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Manual1 Ad Code

শমশেরনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মাসুক আলী বলেন অসাবধানবশত আম গাছ ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যুবরণ করে। মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রুমান আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, আম গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে মৌলভীবাজার নিয়ে গেলে সন্ধ্যায় আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!