কমলগঞ্জে ট্রলিচাপায় বৃদ্ধার মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ট্রলিচাপায় বৃদ্ধার মৃত্যু

  • বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ  ::

মৌলভীবাজারের কমলগঞ্জ-কুরমা সড়কের হেরেঙ্গাবাজার এলাকায় ট্রলিচাপায় আমিনা বেগম (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে। পুলিশ ট্রলিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কমলগঞ্জ-কুরমা সড়কের হেরেঙ্গাবাজার এলাকায় ইট বহনকারী ট্রলিচাপায় পথচারী আমিনা বেগম নামে এক বৃদ্ধা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিক্যাল অফিসার ডা: অভিজিৎ সিংহ দুপুর ১টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষনা করেন। নিহত আমিনা বেগম উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের তৈমুজ মিয়ার স্ত্রী।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাল জানান, পুলিশ ট্রলি উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহত বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হানপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আপতত কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!