কমলগঞ্জে ধলাই নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ধলাই নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মহান বিজয়ের ৪৯ তম দিনে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

Manual5 Ad Code

উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ধলাই নদীতে বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।

Manual6 Ad Code

খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিকাল ৩টায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। তবে উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড় বলেন, ধলাই নদীতে ভেসে আসা লাশের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। আনুমানিক ৩৫-৩৬ বছর বয়সী পুরুষের লাশটি প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ঘটনাস্থল থেকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!