কুড়িগ্রামে মহান বিজয় দিবস পালিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কুড়িগ্রামে মহান বিজয় দিবস পালিত 

  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধব্বনির মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ ও কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমে মঞ্জু, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা, প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও উপহার সামগ্রি বিতরণ, মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার ও ভবগুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন, অনলাইন ও ডাকযোগে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!