বাংলাদেশ এখন আর গরীব বা ভিক্ষুকের দেশ নয় : বন ও পরিবেশমন্ত্রী  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বাংলাদেশ এখন আর গরীব বা ভিক্ষুকের দেশ নয় : বন ও পরিবেশমন্ত্রী 

  • বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কম্বল শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আলহাজ্জ মো. শাহাব উদ্দিন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ এক সময় গরীবের দেশ ছিল। ভিক্ষুকের দেশ ছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। আজ বাংলাদেশ আর গরীবের দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যার কারণে দ্রুতই দেশের এবং মানুষের উন্নয়ন হচ্ছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

Manual5 Ad Code

দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে এবং গ্রাম আদালত সহকারি আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বড়লেখা সদর ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুক্তাদির সওদাগর, উপজেলা তাতী লীগের আহ্বায়ক মহিউদ্দিন গোলজার, ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌছ উদ্দিন প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!