কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে সিএনজি অটোরিক্সাসহ ৩ চোর আটক

  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জের জুয়েল টেলিকম সাউন্ড সিস্টেম ও এন্ড মাইক সার্ভিসের চুরিকৃত মালামাল ২০ দিন পর সিনিয়র সহকারি পুলিশ সুপার আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের বেলতলী গ্রামের একটি বাড়ি থেকে চোরাই মালামাল ও ১টি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনার সাথে জড়িত ৩ চোরকে আটক করে পুলিশ। মঙ্গলবার ভোররাতে এসব মালামাল উদ্ধার করে পুলিশ।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাাগনের জুয়েল টেলিকম সাউন্ড সিস্টেম এন্ড মাইক সার্ভিসের দোকান ২ ডিসেম্বর চুরি সংগঠিত হয়। দোকানের মালিক জুয়েল আহমদ কমলগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে তৎপর হয়। প্রায় ২০ দিন পর গোপন সংবাদে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কমলগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ, এসআই অনিক বড়–য়াসহ একদল পুলিশ সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে বেলতলী গ্রামের রাসেল মিয়ার (২৬) বাড়ি থেকে কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের চুরিৃকত অটো ভলটেজ স্টেভিলাইজার, একটি মিকচার মেমিন, ৪টি প্রিন্টার, কয়েকটি মুঠোফোন, মুঠোফোনের অনেকগুলি ব্যাটারী, মাইকের একটি মেশিনসহ চোরাই মালামাল উদ্ধার করে।

Manual3 Ad Code

এছাড়া চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা (মৌলভীবাজার-ছ-১২-২৬৪৮) জব্দ করা হয়। এসময় চুরির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কমলগঞ্জের ভানুগাছ বাজারের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল (১৯) ও মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের আছকির মিয়ার ছেলে মো. রউফ মিয়া (২৫) ও শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খান ইউনিয়নের বেলতলী গ্রামের রাসেল মিয়া (২৬)কে পুলিশ আটক করে।

Manual4 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা গ্রহন করে আটককৃতদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!