শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি জুবায়ের সম্পাদক মাসুদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শাবি প্রেসক্লাবের নতুন সভাপতি জুবায়ের সম্পাদক মাসুদ

  • বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, শাবি ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের (১৭তম) নির্বাচন সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code

১৭তম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে জুবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) ও সাধারণ সম্পাদক পদে মাসুদ আল রাজী (ডেইলি অবজারভার) নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর ) সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত শাবি প্রেসক্লাব কার্যালয়ে ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলে। বেলা সাড়ে বারোটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার । এসময় নির্বাচন কমিশনার লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা এবং বন ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইফুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি রাজীব হোসেন (সমকাল) যুগ্ম-সম্পাদক জিএম ইমরান হোসেন (ইত্তেফাক/যুগভেরী), অর্থ সম্পাদক নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন/শ্যামল সিলেট) ও দপ্তর সম্পাদক আবদুল্লা আল মাসুদ (দেশ রূপান্তর/উত্তরপূর্ব)। এছাড়া তিনটি কার্যনির্বাহী সদস্য পদে নুরুল ইসলাম রুদ্র (কালের কন্ঠ/শুভ প্রতিদিন) , হাসান নাঈম (বাংলানিউজ২৪/সিলেট মিরর) ও রাশেদুল হাসান (ডেইলী ক্যাম্পাস)

Manual1 Ad Code

এদিকে নির্বাচন চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-কর্মকর্তা, সরকারী ও বেসরকারী সংস্থার কর্মকর্তারা তা পর্যবেক্ষণ করেন। ফলাফল ঘোষণা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছার সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Manual2 Ad Code

নবগঠিত কমিটির সদস্যরা শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য নতুন নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভকামনা জানান। পরবর্তীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন নবনির্বাচিত কমিটির সদস্যরা ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!